প্রিন্ট এর তারিখঃ Nov 22, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 10, 2025 ইং
আশাশুনিতে ডাঃ শহিদুল আলমের মনোনয়নের দাবীতে সমাবেশ ও মিছিল

আনারুজ্জামান জেলা প্রতিনিধি সাতক্ষীরা।
সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ-আশাশুনি) আসনে ডাঃ শহিদুল আলমের মনোনয়ন ও কাজী আলাউদ্দীনের মনোনয়ন বাতিলের দাবীতে আশাশুনিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৯ অক্টোবর) বিকালে উপজেলার বুধহাটা করিম সুপার মার্কেটে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
"কাজী হঠাও ধানের শীষ বাঁচাও" ও "আশাশুনির মাটি শহিদুল আলমের ঘাটি" সহ বিভিন্ন শ্লোগানে এলাকা প্রকম্পিত করে হাজার হাজার নারী-পুরুষের বিশাল মিছিলটি করিম সুপার মার্কেট থেকে শুরু হয়ে কুল্যার মোড় ও ব্যাংদহার মোড় হয়ে পুনরায় করিম মার্কেটে গিয়ে শেষ হয়। শফিকুল ইসলাম ও ফিরোজ আহমেদ জর্জের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, বিএনপি নেতা জহির উদ্দীন, আঃ ওহাব, মেম্বার ইব্রাহিম হোসেন, রফিকুজ্জামান বকুল, ফারুক হোসেন, শওকত হোসেন ও রফিকুল ইসলাম রফি। সমাবেশে জেলা, উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
একই দাবীতে উপজেলার বিভিন্ন ইউনিয়নে মিছিল, সমাবেশ ও মানববন্ধন করা হয়েছে।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।