প্রিন্ট এর তারিখঃ Nov 24, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 10, 2025 ইং
বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবীতে বিক্ষোভ মিছিল

মোঃ শাহিনূর ইসলাম
শেরপুর প্রতিনিধি
শেরপুর-১ (সদর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবিতে মনোনয়ন বঞ্চিত প্রার্থী শফিকুল ইসলাম মাসুদের সমর্থকরা বিক্ষোভ মিছিল করেছেন।
আজ (৯ ই নভেম্বর) বিকেলে রঘুনাথবাজারস্থ জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ করে।
পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য হাসানুর রেজা জিয়া, আমিনুল ইসলাম শিপন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ক্রিসেন্ট, জেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি দিদারুজ্জামান সিদ্দিকী দিদার এবং জেলা মহিলা দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সুমাইয়া আলম বক্তব্য রাখেন।
বক্তারা বলেন যেহেত এটা সাম্ভাব্য প্রার্থী হিসেবে দল মনোনয়ন দিয়েছেন, তাই পরিবর্তন করার সুযোগ রয়েছে, দূ-সময় যে নেতা রাজপথে থেকে কর্মীদের সুসংগঠিত করে রেখেছেন, কর্মীদের সাহায্য সহযোগিতা করেছেন, তাকে মনোনয়ন দিলে স্বতঃস্ফূর্ত ভাবে নির্বাচন করে ধানের শীষের বিজয় নিশ্চিত করবে বলে,
ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রতি মনোনয়ন পুর্নবিবেচনার আহ্বান জানান।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।