প্রিন্ট এর তারিখঃ Mar 2, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 9, 2025 ইং
দোয়ারাবাজার থানা পুলিশের বিশেষ অভিযানে ৭২ বোতল ভারতীয় মদ সহ ০১জন আসামী আটক

মহিউদ্দিন জুয়েল
আমি পুলিশ পরিদর্শক (নিরস্ত্র)/মোঃ জাহিদুল হক, অফিসার ইনচার্জ, দোয়ারাবাজার থানা, সুনামগঞ্জ এর দিক নির্দেশনায় দোয়ারাবাজার থানার এসআই(নি:)/মো: রফিজুল মিয়া এর নেতৃত্বে সঙ্গীয় এএসআই(নি:)/মোঃ আলী আকবর বাবুল ও ফোর্সসহ দোয়ারাবাজার থানাধীন ০৯নং সুরমা ইউনিয়নের গিরিশনগর সাকিনস্থ শামীম মিয়া, পিতা-মৃত সালাম বেপারী,সাং-গিরিশনগর, থানা-দোয়ারাবাজার, জেলা-সুনামগঞ্জ এর পুকুরের সামনে চেকপোস্ট পরিচালনা করিয়া ০৮/১১/২০২৫ইং তারিখ ১৮.৩০ ঘটিকার সময় সর্বমোট ৭২ বোতল ভারতীয় মদ, যাহার মধ্যে ৪৫ বোতল ১৮০মিলি অফিসার চয়েজ, ২২ বোতল ৩৭৫ মিলি এসি ব্ল্যাক, ০৫বোতল ১৮০ মিলি এসি ব্ল্যাক মদের বোতলসহ মাদক ব্যবসায়ী জাকারিয়া(২১), পিতা-সোলেমান মিয়া, সাং-চানপুর, ০৭নং লক্ষীপুর ইউনিয়ন, থানা-দোয়ারাবাজার, জেলা-সুনামগঞ্জকে মাদক বহন করার কাজে তাহার ব্যবহৃত মোটর সাইকেল সহ গ্রেফতার করেন। উক্ত বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।