প্রিন্ট এর তারিখঃ Mar 1, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 9, 2025 ইং
হিলিতে নিজ শয়ন কক্ষ থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

জয়নাল আবেদিন লিটন
দিনাজপুরের হাকিমপুর হিলিতে নিজ শয়ন কক্ষ থেকে ঝুলন্ত অবস্থায় সিমি আক্তার (২৭) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে হাকিমপুর থানা পুলিশ ।
আজ রবিবার (৯ নভেম্বর) সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার খট্টামাধবপাড়া ইউনিয়নের সাতকুড়ি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে থানা পুলিশ।
নিহত সিমি আক্তার (২৭)খট্টামাধবপাড়া ইউনিয়নের সাতকুড়ি এলাকার রবিন এর স্ত্রী। জীবীকার তাগিদে নিহতের স্বামী রবিন বর্তমানে ঢাকায় কাজ করছেন।
প্রতিবেশী আল আমিন বলেন, রবিন বেশ কিছুদিন আগে ফুলবাড়ি উপজেলার মাদিলাহাট এলাকায় বিবাহ করেছেন। বর্তমানে তার দুই সন্তান। মেয়েটি বড় এবং ছেলেটি ছোট। রবিন স্ত্রী সন্তান রেখে ঢাকায় কাজ করে এবং সেখানেই থাকে।
আজ সকালে প্রতিবেশীরা গিয়ে নিজ শয়ন কক্ষে ঝুলন্ত অবস্থায় রবিনের স্ত্রীকে দেখতে পায়।
পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনা স্থলে এসে ঝুলন্ত মরদেহটি নামায় এবং পরে থানায় নিয়ে যায়।
নিহতের পরিবারের দাবি,তাকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে। আমরা এই হত্যার সুষ্ঠ তদন্ত ও বিচার চাই।
হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি)
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।