প্রিন্ট এর তারিখঃ Mar 2, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 9, 2025 ইং
থাকব না কো বদ্ধ ঘরে দেখব এবার জগৎটাকে

মোহন চন্দ্র
স্বপ্নরাজ?জ্বি হ্যা ফেসবুকে আমাকে স্বপ্নরাজ নামে চিনে।তবে আমার একটি ভালো নামও রয়েছে অলি সাব।বাবা-মা চেয়েছিলো বড় হয়ে আমার ছেলে নামকরা মওলানা হবে।বিভিন্ন এলাকা গিয়ে ওয়াজ করবে।লোকে অলি সাব বলে ডাকবে তাই তার নাম ছোট্ট থেকে অলি সাব।
অলি সাব দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে হাঁটার মিশনে নেমেছেন। ৩০ সেপ্টেম্বর টেকনাফের শাহপরীর দ্বীপ থেকে হাঁটা শুরু করে ০৮ নভেম্বর পৌঁছান জয়পুরহাট জেলা পুনট ইউনিয়নে জানালেন, ৪০ দিনের লক্ষ্য নিয়ে তিনি হাঁটতে শুরু করেছেন।
অলি সাবের বয়স এখন ২৫। বাড়ি সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বালিজুরী। বাবা লুৎফুর রহমান কৃষক, মা রোকেয়া বেগম গৃহিণী। চার ভাই এক বোনের মধ্যে সবার বড়। ‘বইয়ের পোকা’ বলতে যা বোঝায়, অলি সাব তা-ই। সারাক্ষণ বই নিয়ে আছেন। বাড়িতে পাঠাগারও গড়েছেন।
এই হাঁটাও প্রিয় একটি বইকে কেন্দ্র করেই। অলি সাব বলেন, ‘আমার পড়া সেরা বই ‘‘বিশ্বের শ্রেষ্ঠ ১০০ মনীষীর জীবনী’’। বইটি পড়ে আমি বিখ্যাত সব মানুসের সঙ্গে পরিচিত হতে পেরেছি। তাঁদের কাজ সম্পর্কে জানতে পেরেছি। বইটি আমার জীবন পরিবর্তন করে দিয়েছে। তাই আমি বইটির প্রচারণায় হাঁটছি। পথে পথে সবাইকে বইটি সম্পর্কে বলছি
আমি চাই বইটি প্রচারের সমস্ত বাঙ্গালী উপকৃত হবে।
বর্তমান আমি পুনট বাজারে নিরাপত্তা কর্মী সঙ্গে রাএি যাপন করছি। এতে কাজী নজরুল ইসলাম সেই "থাকব না কো বদ্ধ ঘরে, দেখব এবার জগৎটাকে। কথাটি যেন মিলে যায় তার বাস্তব জীবনে।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।