প্রিন্ট এর তারিখঃ Mar 1, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 9, 2025 ইং
বরিশাল-৫ বিএনপি প্রার্থী সরোয়ারকে যুবদলের শুভেচ্ছা

মোঃ সাদ্দাম হোসেন
বরিশাল সদর-০৫ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও বরিশাল মহানগর বিএনপির সাবেক সভাপতি এ্যাডভোকেট মজিবুর রহমান সরোয়ারকে ফুলেল শুভেচ্ছা জানান বরিশাল সদর উপজেলা যুবদল নেতৃবৃন্দ।
শনিবার দুপুরে এ্যাডভোকেট মজিবুর রহমান সরোয়ারের বাসভবনে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।
নেতৃত্ব দেন মোঃ আলী হায়দার, সদস্য সচিব, বরিশাল সদর উপজেলা যুবদল।
এ সময় বিভাগীয়, মহানগর ও জেলা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দ এ্যাডভোকেট মজিবুর রহমান সরোয়ারের প্রতি পূর্ণ আস্থা ও সমর্থন ব্যক্ত করেন এবং আগামীর নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।