প্রিন্ট এর তারিখঃ Nov 24, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 9, 2025 ইং
জামালপুরে বেসরকারি শিক্ষকদের আলোচনা সভা

আব্দুল্লাহ আল নোমান, জামালপুর প্রতিনিধি
জামালপুর আশেক মাহমুদ কলেজের অডিটোরিয়ামে বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম ও এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট জামালপুর জেলা শাখা আয়োজন করেন, উক্ত সমাবেশে কেন্দ্রীয় নেতৃবৃন্দেরা উপস্থিত ছিলেন। জামালপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষক কর্মচারী যোগ দেন।প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন,অধ্যক্ষ মো: মাঈন উদ্দিন, সভাপতি,বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম।মুখ্য আলোচক হিসাবে বক্তব্য রাখেন, অধ্যক্ষ মুহাম্মদ দেলোয়ার হোসেন আজিজি, সভাপতি, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক কর্মচারী ফোরাম,সদস্য সচিব এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট।প্রধান অতিথি মো: মাঈন উদ্দিন বলেন,শিক্ষাক্ষেত্রে বৈষম্য মেনে নেওয়া যাবে না,সকল বেসরকারি প্রতিষ্ঠান জাতীয়করন করতে হবে।সেই সাথে বক্তৃতায় আরো নেতা কর্মীরা বলেন, বিএড নামক কালো আইন বাতিল করে, বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের শুরু থেকে ১০ গ্রেড দিতে হবে।শিক্ষকরা তাদের বক্তৃতায়, সকল প্রতিষ্ঠান জাতীয়করনের দাবি যানায়।অধ্যক্ষ মুহাম্মদ আজিজি বলেন, সরকারি বিদ্যালয়ে শিক্ষক শুরুতে ১০ গ্রেড, কলেজে শুরুতে ৯ গ্রেড সেখানে বিএড লাগেনা তাহলে শুধুই বেসরকারি বিদ্যালয়ের বিএড প্রথা প্রচলিত থাকবে কেন।বিএড প্রথা বাতিল করতে শিক্ষা উপদেষ্টাকে অনুরোধ করেছেন।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।