কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার মিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৮ নভেম্বর সকাল ১১ টায় এবং পানিমাছকুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুপুর ১ টায় উদ্বোধন করা হয় রুম টু রিড বাংলাদেশ-এর ‘শ্রেণিকক্ষ পাঠাগার’। এ উপলক্ষ্যে শ্রেণিকক্ষ পাঠাগার ব্যবস্থাপনা ও কার্যক্রম' বিষয়ক শিক্ষক কর্মশালা (শিক্ষক ওরিয়েন্টেশন) আয়োজন করা হয়।
রুম টু রিড বাংলাদেশ-এর আয়োজনে, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর-এর সহযোগিতায় অনুষ্ঠিত কর্মশালা ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার স্বপন কুমার রায় চৌধুরী।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তের অতিরিক্ত মহাপরিচালক (পিইডিপি৪) মোহাম্মদ আতিকুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রুম টু রিড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর রাখী সরকার, কুড়িগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জাকির হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনুমা তারান্নুম, ফুলবাড়ী থানার ওসি শওকত আলী সরকার। আরো বক্তব্য রাখেন, মিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক মিজানুর রহমান, পানিমাছকুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুক্তা শেখ প্রমূখ।
শিক্ষার্থীদের পাঠদক্ষতা বৃদ্ধি ও পাঠাভ্যাস গড়ে তোলার লক্ষ্যে এ কর্মসূচি চালু করা হয়েছে। ধীরে ধীরে উপজেলার সব সরকারি প্রাথমিক বিদ্যালয়কে রুম টু রিড বাংলাদেশ-এর সাক্ষরতা কর্মসূচির আওতায় আনার প্রতিশ্রুতি দিয়েছেন উপস্থিত কর্মকর্তাবৃন্দ।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তের অতিরিক্ত মহাপরিচালক (পিইডিপি৪) মোহাম্মদ আতিকুর রহমান রুম টু রিড-এর চলমান কার্যক্রমের প্রশংসা করে বলেন, প্রাথমিক স্তরে শিক্ষার্থীদের পঠন-দক্ষতা অর্জনের ওপর আমাদের সবার মনোযোগ দিতে হবে, কারণ পঠনেই নিহিত রয়েছে শিখন-ঘাটতি পূরণের চাবিকাঠি।