প্রিন্ট এর তারিখঃ Mar 3, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 8, 2025 ইং
ধামরাইয়ে পরিবেশক মতবিনিময় সভা

মুস্তাফিজুর রহমান
ঢাকার ধামরাইয়ে আফতাব ফিড প্রোডাক্টস লিমিটেড পরিবেশকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (৮ নভেম্বর) পৌর শহরের মুন্নু হাইওয়ে রেস্টুরেন্টে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের সিইও মাহাবুবুর রহমান সরকার। এসময় তিনি আফতাব ফিডের গুনগত মান সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। সেইসাথে ডিলার এবং খামারিদের ব্যবসায়ীক বিভিন্ন পলেসি নিয়েও আলোচনা করেন। এক প্রসঙ্গে তিনি বলেন, আপনাদের নিয়েই কোম্পানির ব্যবসা আপনারা ভাল থাকলেই কোম্পানি ভাল থাকবে।
মার্কেটিং লিড জাকিয়া সুলতানা (শারিকা) এর স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। উপস্থিত ছিলেন, ছিলেনপুষ্টি বিভাগের প্রধান তানভীর হোসেন, আরএসএম; রাজীব চক্রবর্তী, ম্যানেজার স্ট্র্যাটেজি অ্যান্ড ডেভেলপমেন্ট রফিকুল ইসলাম শুভ, সেলস অপারেশন লিড মো. লিটন হোসেন, এবং অপারেশন-লিড; দাউদ হেলাল ফাহিম, সহকারী ম্যানেজার, স্ট্র্যাটেজি অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট জিওইউসেজ।
ডিলারদের মধ্যে বক্তব্য রাখেন আতাউর রহমান, আনিসুর রহমান, কাজী কাওছার, উদয় সাহা, নাজমুল হাসান, ইয়াসিন প্রমুখ।
এসময় ধামরাই সাভার ও মানিকগঞ্জ এলাকার ডিলাররা উপস্থিত ছিলেন।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।