প্রিন্ট এর তারিখঃ Mar 3, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 8, 2025 ইং
কালিগঞ্জ উপজেলা ইয়ুথ ফর সুন্দরবনের ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন

এসএম শাহাদাত
উৎসবমুখর পরিবেশে কালিগঞ্জ উপজেলায় ইয়ুথ ফর সুন্দরবনের ৩১ সদস্য বিশিষ্ট সাধারণ কমিটির মধ্য থেকে ১১ সদস্যের কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।শনিবার, ৮ নভেম্বর সকাল ১০টায় কালিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এ উপলক্ষে এক সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন রূপান্তরের জেলা সমন্বয়কারী গোলাম কিবরিয়া।
কমিটি গঠনের পূর্বে সুন্দরবন রক্ষা, জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও পরিবেশ সচেতনতায় তরুণদের ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।গঠিত ১১ সদস্য বিশিষ্ট কমিটির মধ্যে নির্বাচিতরা হলেন:. রফিকুল ইসলাম সভাপতি, মিয়ারাজ হোসেন সহ-সভাপতি
মারুফ হোসেন সাধারণ সম্পাদক, সহ-সাধারণ সম্পাদক জাকির সুলতানা কেয়া, আতিক হাসান সাংগঠনিক সম্পাদক , শরিফুজ্জামান কোষাধ্যক্ষ,
রাশিদুল ইসলাম দপ্তর সম্পাদক,
বিপ্লব হোসেন প্রচার সম্পাদক,শাহাদাৎ হোসেন মিডিয়া সম্পাদক,শারমিন সুলতানা পরিবেশ সম্পাদক ,শিরিনা সুলতানা শিক্ষা সম্পাদক ।
এই কমিটি যুবদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে সুন্দরবন ও পরিবেশ সুরক্ষায় কাজ করবে।
পরিশেষে সুন্দরবন ও পরিবেশ রক্ষায় নতুন কমিটির সদস্যরা সক্রিয়ভাবে ভূমিকা রাখার প্রতিশ্রুতি দেন।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।