প্রিন্ট এর তারিখঃ Mar 2, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 8, 2025 ইং
নওগাঁর নিয়ামতপুরের ০১ নং হাজীনগর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে ইসলামী আন্দোলনের মাসিক সভা অনুষ্ঠিত

নওগাঁর নিয়ামতপুর উপজেলার ১নং হাজীনগর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে ইসলামী আন্দোলন বাংলাদেশের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর ২০২৫) সন্ধ্যায় ইউনিয়নের শিবপুর (দিঘীপাড়া) গ্রামে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ৯ নং ওয়ার্ড শাখার সভাপতি মুহা. ইকবাল হোসেন।
সভায় প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ নিয়ামতপুর থানা শাখার সভাপতি মাওলানা আবুল হাশেম। তিনি বক্তব্যে ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠা, নৈতিক সমাজ উন্নয়ন এবং সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ হাজীনগর ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা শফিউল্লাহ দেওয়ানী। তিনি বলেন, “সুশাসন, ন্যায়বিচার ও মানবিক সমাজ গঠনে সংগঠনের প্রতিটি সদস্যকে সচেতন ভূমিকা রাখতে হবে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের হাজীনগর ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক মুহা. হাবিবুল্লাহ মাহলত। তিনি বলেন, তৃণমূল পর্যায়ের মাসিক সভাগুলো সংগঠনগত ঐক্য ও কর্মপরিকল্পনা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
সভায় স্থানীয় নেতাকর্মীসহ সাধারণ মুসল্লীরাও অংশগ্রহণ করেন।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।