
খঃ মাহফুজুর রহমান বিপ্লব
টাঙ্গোগাইলের গোপালপুর উপজেলা বিএনপি এবং সহযোগী সংগঠনগুলো ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করেছে।
এই দিবসটি উপলক্ষে, ৭ নভেম্বর শুক্রবার, সকাল সাড়ে ১০টায় এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি থানা মোড় থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়কগুলো ঘুরে মান্নান রোডে গিয়ে শেষ হয়।
অনুষ্ঠানে উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, জাসাস, এবং ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এদের মধ্যে উল্লেখযোগ্য: কাজী লিয়াকত, আমিনুল ইসলাম, আবু ঈশা মুনিম, জাহাঙ্গীর হোসেন, খালিদ হাসান উথান, মো. চাঁন মিয়া, এহসানুল হক চৌধুরী ওপেল, সাইফুল ইসলাম তালুকদার লেলিন, বদিউজ্জামান রানা, জাকির হোসেন প্রিন্স, শাহানূর আহমেদ সোহাগ, আব্দুল্লাহ আল মামুন, রোমান আহমেদ এবং হিরা মিয়া।
বক্তারা ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহি-জনতা আধিপত্যবাদী শক্তির সকল চক্রান্ত প্রতিহত করে জাতীয় স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্র রক্ষার প্রত্যয় নিয়ে একতাবদ্ধ হয়েছিল। সেদিন সিপাহি-জনতা সম্মিলিতভাবে বহুদলীয় গণতন্ত্র ও বাংলাদেশি জাতীয়তাবাদের প্রবর্তক, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর-উত্তমকে বন্দিদশা থেকে মুক্ত করে দেশ পরিচালনার দায়িত্ব দেয়।