প্রিন্ট এর তারিখঃ Mar 1, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 6, 2025 ইং
কমলগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে মনিপুরি সম্প্রাদায়ের ধর্মীয় উৎব মহারাসলীলা শুরু
সঞ্জয় দেবনাথ
মৌলভীবাজারে কমলগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে কড়া নিরাপত্তা ওব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে গত ৫ নভেম্বর বুধবার দুপুর ১২ টা থেকে রাখাল নৃত্যের (গোষ্ঠলীলা) মধ্য দিয়ে শুরু হয় মনিপুরি সম্প্রদায়ের প্রাধান ধর্মীয় উৎসব মহারাসলীলা। উপজেলার মাধবপুর শিববাজার ও আদমপুর মনিপুরি কালচারাল কমপ্লেক্স প্রাঙ্গানে এই উৎসব শুরু হয় । রাস উৎসবকে কেন্দ্র করে ২ টি স্থানেই বসেছে মেলা। নৃত্য চলাকালীন সময় ভক্তরা মন্ডপে বাতাসা ছিটিয়ে বাতাসা বৃষ্টি করে। রাতে অনুষ্ঠিত হয় রাসোৎসবের রাস নৃত্য। মনিপুরি সম্প্রদায়ের প্রাধান ধর্মীয় উৎসব মহারাসলীলা উপলক্ষে মাধবপুর জোড়া মন্ডপ প্রাঙ্গনে বিষ্ণুপ্রিয়া মনিপুরি সম্প্রদায়ের ১৮৩ তম ও আদমপুর মনিপুরি কালচার প্রাঙ্গনে মনিপুরি মৈ- তৈ সম্প্রদায়ের ৪০ তম মহারাসোৎসব শুলু হয়। গত বুধবার দুপুর ১২ টা থেকে তুমুল আনন্দ উসসাহে ঢাক ঢোল, খোল করতাল আর শঙ্খ ধ্বনির মধ্য দিয়ে শ্রীকৃষ্ণ তার সখী রাধার লীলাকে ঘিরে শুরু হয় রাখার নৃত্য। চলে সন্ধা পর্যন্ত । রাতে শুরু হয় রাসোৎসবের রাস নৃত্য সারা রাত ঢাক ঢোল খোল করতালে মেতে উঠে সমস্ত মন্দির। রাস উপলক্ষে সকাল থেকেই জড়ো হয দর্শনাথীরা। আশপাশের এলাকার দর্শনার্থীরাতো আছেনই, সেই সঙ্গে দেশের বিভিন্ন প্রান্থে থেকেও অনেক দর্শনার্থীরা।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।