প্রিন্ট এর তারিখঃ Mar 2, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 6, 2025 ইং
ঝালকাঠিতে যুবলীগ নেতার বাড়ি থেকে গ্রেপ্তার

মোঃইকবাল হোসাইন
ঝালকাঠির নলছিটি উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহবায়ক দুলাল শরীফকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৫ নভেম্বর) দিবাগত রাত ১২ টার দিকে পৌরসভার পূর্ব মালিপুর এলাকায় তার নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার ওসি (তদন্ত) আশ্রাফ আলী।
তিনি জানান, রাজনৈতিক মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার আদালতে পাঠানো হলে আদালত তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেয়।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।