প্রিন্ট এর তারিখঃ Mar 3, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 6, 2025 ইং
বান্দরবান ট্রাফিক মোড়ে অসহায় নারীকে জেলা প্রশাসনের সহায়তা

মো সুমন
বান্দরবান শহরের ট্রাফিক মোড়ে এক অসহায় নারী তার শিশুসন্তানসহ বসবাস করছিলেন। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ও স্থানীয়দের মাধ্যমে জানাজানি হলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান বান্দরবান পার্বত্য জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শামীম আরা রিনি।
আজ বৃহস্পতিবার (৬ নভেম্বর) জেলা প্রশাসক ওই নারী ও তার সন্তানের খোঁজখবর নেন এবং তাৎক্ষণিকভাবে জেলা প্রশাসনের পক্ষ থেকে খাদ্য, পোশাক, শিশুর ডায়াপার ও প্রয়োজনীয় চিকিৎসাসহ সব ধরনের সহায়তার ব্যবস্থা করার নির্দেশ দেন।
পরে জেলা প্রশাসকের নির্দেশে জেলা সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে মা ও শিশুর পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, সহকারী কমিশনার (গোপনীয়), সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
জেলা প্রশাসক শামীম আরা রিনি বলেন,
> “মানুষের পাশে থাকা ও তাদের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। সমাজের কোনো মানুষ যেন অসহায় অবস্থায় কষ্ট না পায়, সে জন্য জেলা প্রশাসন সর্বদা কাজ করছে।”
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।