প্রিন্ট এর তারিখঃ Mar 3, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 6, 2025 ইং
বৃক্ষ বিতারন কর্মসূচি

মোঃ হাবিবুর রহমান হাবিব
জনগণের পাশে সবুজ উন্নয়নে অধ্যক্ষ নজরুল ইসলাম লেবু সাদুল্লাপুরে বৃক্ষ বিতরণ ও আলোচনা সভা—পরিবেশ সচেতনতার নতুন দৃষ্টান্ত।সবুজে ঘেরা প্রভাতের আলোয় গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার দৌলতপুর ঈদগাহ মাঠ যেন প্রাণ ফিরে পেল “একটি গাছ, একটি প্রাণ—গাছ বাঁচাবে দেশ, সমৃদ্ধ হবে বাংলাদেশ” এই স্লোগানে। বৃক্ষ বিতরণ ও আলোচনা সভা–২০২৫ কেবল একটি আনুষ্ঠানিকতা নয়, বরং জনসম্পৃক্ত এক সামাজিক আন্দোলনের প্রতীক হয়ে উঠেছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামী খোর্দ্দকোমরপুর ইউনিয়ন শাখার আয়োজনে বুধবার সকালে প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা জেলা জামায়াতের রাজনৈতিক সেক্রেটারী ও গাইবান্ধা–৩ (সাদুল্লাপুর–পলাশবাড়ী) আসনের এমপি প্রার্থী অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম লেবু।
তিনি বলেন,“পরিবেশ রক্ষা আমাদের ঈমানি দায়িত্ব। একটি গাছ রোপণ মানে কেবল ছায়া নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য জীবন দান। তিনি আরও করেন, “জামায়াতে ইসলামী জনগণের কল্যাণে কাজ করছে। আমরা এমন এক সমাজ গড়তে চাই—যেখানে মানুষ ও প্রকৃতি একসাথে বিকশিত হবে।” তাঁর বক্তব্যে প্রতিফলিত হয় দায়িত্ববোধ, নেতৃত্বের স্পষ্টতা এবং মানবপ্রেমের গভীর বার্তা। পরিবেশ সংরক্ষণকে তিনি শুধুমাত্র রাজনৈতিক অঙ্গীকার নয়, বরং জনজীবনের উন্নয়নের আন্দোলন হিসেবে উপস্থাপন করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বায়তুলমাল সম্পাদক মাওলানা মো. লোকমান হোসেন ও বিশিষ্ট ব্যবসায়ী মো. আমিরুল ইসলাম। তাঁরা বলেন, জলবায়ু পরিবর্তনের এই সংকটকালে জনসচেতনতা ও সামাজিক উদ্যোগ ছাড়া পরিবেশ রক্ষা সম্ভব নয়।
অনুষ্ঠানে অংশ নেন ছাত্রশিবির, টিম সদস্য ও যুব বিভাগের সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সাধারণ জনগণ । আলোচনা শেষে প্রায় ১,৪০০ ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয় উপস্থিতদের মাঝে।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।