প্রিন্ট এর তারিখঃ Mar 1, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 6, 2025 ইং
মাদারীপুর কালকিনিতে দেড় কেজি গাঁজা সহ আটক

হাবিবুর রহমান সুমন
মাদারীপুরের কালকিনিতে মোহাম্মদ ইদ্রিস বরকুনতাজ (৫৮) নামে এক কুখ্যাত মাদক ব্যবসায়ীকে দেড় কেজি গাঁজা সহ আটক করেছে কালকিনি থানা পুলিশ।
আটককৃত ইদ্রিস বরকুনতাজ উপজেলার রমজানপির এলাকার আইয়ুব আলী বর কুন্তাজের ছেলে।
কালকিনি থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাকে দেড় কেজি গাঁজা সহ গ্রেফতার করা হয়।
তিনি আরও জানান, আটক ইদ্রিস বরকুনতাজের বিরুদ্ধে কালকিনি, বরিশালের গৌরনদী, বরিশাল মেট্রো এয়ারপোর্ট ও মাদারীপুর সদর থানায় মোট সাতটি মাদক মামলা রয়েছে।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।