প্রিন্ট এর তারিখঃ Mar 1, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 6, 2025 ইং
ঝিনাইদহের মহেশপুরে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আল-আমীন জোয়ার্দ্দার
ঝিনাইদহের মহেশপুর উপজেলার শাওন হোসেন (২৮) নামে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৫ নভেম্বর) দুপুর ২ টার দিকে মহেশপুর উপজেলার রামচন্দ্রপুর গ্রামে যুবকের নিজ বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পরিবারের সদস্য ও পুলিশ সূত্রে জানা যায়, মায়ের সঙ্গে অভিমান করে শাওন তার ঘরের আড়ার সঙ্গে রশি দিয়ে ঝুলে আত্মহত্যা করেছেন। পরবর্তীতে তার পরিবারের সদস্যরা ঘরে ঢুকে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান। খবর পেয়ে মহেশপুর থানার পুলিশ ঘটনাস্থলে যেয়ে লাশ উদ্ধার করে এবং থানায় নিয়ে আসে।
নিহত যুবক শাওন হোসেন ঐ গ্রামের শাহীন হোসেন এর পুত্র। মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে এটা আত্মহত্যা বলেই মনে হচ্ছে। তার পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় যুককের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।