প্রিন্ট এর তারিখঃ Nov 22, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 6, 2025 ইং
সরাইলে বড় পর্দায় তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা প্রদর্শিত

মোহাম্মদ আলী মাস্টার
সরাইল, ব্রাহ্মণবাড়িয়া
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) উপজেলা সংবাদদাতা জেলার সরাইল উপজেলার উপজেলা মিনি ফুটবল স্টেডিয়াম কুট্রাপাড়ায় ৫ নভেম্বর বিকেল ৫টা থেকে হাজার হাজার জনতার উপস্থিতিতে বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে প্রজেক্টরের মাধ্যমে বড় পর্দায় ৩১ দফার বিভিন্ন দিক ভিডিওগ্রাফির মাধ্যমে প্রদর্শনী করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি'র অন্যতম সদস্য, আহসান উদ্দিন খান শিপনের সার্বিক তত্ত্বাবধানে ব্রাহ্মণবাড়ীয়া জেলার, সরাইল উপজেলার সরাইল সদর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের হাজার হাজার জনতার উপস্থিতিতে রাষ্ট্র সংস্কার নীতির ৩১ দফা'র ভিডিওগ্রাফি প্রদর্শন করা হয়। এতে উপস্থিত ছিলেন, সরাইল উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মুরাদ সর্দার, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খসরু নোমান, সরাইল উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক শাহ ওয়ালী উল্লাহ জাবেদ, সরাইল উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক ও সরাইল উপজেলা ছাত্রদলের সদ্য সাবেক আহ্বায়ক জামাল হোসেন লস্কর, জাতীয় বিদ্যুৎ কর্মচারী ইউনিয়ন পরিষদ বি-১৮৮৬ ব্রাহ্মণবাড়িয়া জেলার যুগ্ম সম্পাদক মোঃ হারু মিয়া, সদর ইউনিয়ন বিএনপি নেতা কামাল উদ্দিন আহমেদ সোহেল, সরাইল উপজেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক গিয়াস উদ্দিন সোহাগ, সরাইল উপজেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক জাকারিয়া আহমেদ স্বপন মিয়া, যুগ্ম আহ্বায়ক ইলিয়াছ, উপজেলা ছাত্রদল নেতা সাব্বির ভূইয়া আকরাম, যুবদল নেতা পলাশ, যুবদল নেতা সাইফুল,
উপজেলা বিএনপির সাবেক সদস্য রিপন সিকদার, সরাইল উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি নাজমুল হক রাসেল, বিএনপি নেতা সেলিম মিয়া যুবদল নেতা মুখছেদুল, যুবদল নেতা আলামিন, নোয়াগাঁও ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মুর্শেদ জামান জালাল, সরাইল উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সোহাগ মিয়া, সাবেক যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান মৈশান, সরাইল উপজেলা শ্রমিকদলের নেতা জুনাইদ।
নোয়াগাঁও ইউনিয়ন কৃষকদলের সদস্য সচিব আবদুর রহিম মেম্বার, কৃষকদলের যুগ্ম আহ্বায়ক চান মিয়া, নোয়াগাঁও যুবদলের নেতা জাকির হোসেন মোতাঈদ, কালিকচ্ছ ইউনিয়ন কৃষকদলের নেতা মোঃ মামুন মিয়া সহ কালিকচ্ছ ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং সাধারণ জনগন প্রদর্শনীতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।প্রদর্শনীটি এলাকায় আলোড়ন সৃষ্টি করে আনন্দমুখর পরিবেশে সমাপ্তি হয়।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।