
মনোয়ার হোসেন
কুড়িগ্রামের রৌমারী উপজেলার চর শৌলমারী ইউনিয়নের ফুলকার চর গ্রাম থেকে গাঁজার গাছসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত ব্যক্তি হাফিজুর রহমান (পিতা—ইউনুস আলী)। গতকাল মঙ্গলবার রাতে রৌমারী থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে।
এসময় তার বাড়ির পাশে চাষ করা গাঁজার গাছ জব্দ করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।