প্রিন্ট এর তারিখঃ Mar 2, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 5, 2025 ইং
সোনামসজিদ স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি আলহাজ্ব মোঃ একরামুল হক ইন্তেকাল

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি আলহাজ্ব মোঃ একরামুল হক ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
পরিবার সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে তিনি শিবগঞ্জে বিএনপি’র এক সমাবেশে যোগ দিতে আসেন। বিকেল সাড়ে ৪টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে স্ট্রোক করেন এবং তাৎক্ষণিকভাবে মৃত্যুবরণ করেন।
আলহাজ্ব মোঃ একরামুল হক দীর্ঘদিন ধরে সোনামসজিদ স্থলবন্দরের ব্যবসায়ীদের সংগঠনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি আমদানি-রপ্তানি খাতে ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় ও স্থলবন্দরের বাণিজ্যিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর মৃত্যুর খবরে ব্যবসায়ী মহলে গভীর শোক নেমে এসেছে।
আলহাজ্ব মোঃ একরামুল হকের আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন সহকর্মী, রাজনৈতিক নেতা ও ব্যবসায়ী সমাজের প্রতিনিধিরা।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।