প্রিন্ট এর তারিখঃ Mar 3, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 5, 2025 ইং
নড়াইলে ইউপি চেয়ারম্যান আ’লীগ নেতা গ্রেফতার

কাজী আতিকুর রহমান
নাশকতার মামলায় নড়াইল সদরের তুলারামপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা টিপু সুলতানকে (৫৫) গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।
বুধবার (৫ নভেম্বর) দুপুরে তুলারামপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গত বছরের ৪ আগস্ট নড়াইলে ছাত্র-জনতার ওপর হামলা মামলার আসামি টিপু সুলতান স্থানীয় আ’লীগের নেতা।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম বলেন, অভিযান চালিয়ে ইউপি চেয়ারম্যান টিপু সুলতানকে গ্রেফতার করা হয়েছে। তার নামে থানায় নাশকতার মামলা রয়েছে। #
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।