
হাবিবুর রহমান সুমন
মাদারীপুরের রাজৈর বাসস্ট্যান্ডে যাত্রী ছাউনি ও পোড়াহল সংলগ্ন স্থানে বিশুদ্ধ খাবার পানি সরবরাহের শুভ উদ্বোধন করা হয়েছে।
বুধবার সকালে রাজৈর পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার জনাব মো. মাহফুজুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর উদ্বোধন করেন।
এ সময় পৌরসভার কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় নাগরিকরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রশাসক মাহফুজুল হক বলেন, “যাত্রী ও পথচারীদের জন্য বিশুদ্ধ পানি সরবরাহ মানবিক সেবা কার্যক্রমের অংশ। রাজৈর পৌরসভা নাগরিক সেবায় সবসময় এগিয়ে থাকবে।”
স্থানীয়রা এই উদ্যোগের প্রশংসা করে বলেন, এতে যাত্রী ও পথচারীদের বিশুদ্ধ পানির অভাব দূর হবে।