প্রিন্ট এর তারিখঃ Mar 3, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 5, 2025 ইং
সরাইলে দুই পক্ষে 'র সংঘর্ষে আহত ৪০ বাড়ি-ঘর ভাঙচুর লুটপাট

মোহাম্মদ আলী মাস্টার
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের ফতেপুর গ্রামে পূর্ব বিরোধের জেরে আপন দুই ভাই সাত্তার ও এমদাদুলের জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে বুধবার (৫ নভেম্বর) ভোরে পুরো গ্রামবাসী সংঘর্ষে জড়িয়ে পড়ে। একাধারে প্রায় সাড়ে চার ঘণ্টা ব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের ৩০ থেকে ৪০জন আহত ও একাধিক বাড়িঘর ভাঙচুরসহ লুটপাট হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা যায় । পরে স্বজনদের মাধ্যমে আহতদের চিকিৎসার জন্য সরাইল, ব্রাহ্মণবাড়িয়াসহ বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে পাঠানো হয়।এলাকাবাসী ও পাকশিমুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কাউছার হোসেনের নেতৃত্বে পার্শ্ববর্তী গ্রামের লোকজন একত্রিত হয়ে খুন খারাপির ভয়ে জীবনের ঝুঁকি নিয়ে আপ্রাণপণ চেষ্টা করে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, কিছু দিন আগেও উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষের উত্তেজনা দেখা দিলে অরুয়াইল পুলিশ ফাঁড়ির ইনচার্জ টিপু সুলতান ও পাকশিমুল ইউনিয়নের চেয়ারম্যান মোঃ কাউছার হোসেনসহ এলাকার নেতৃত্বস্থানীয় ব্যাক্তি বর্গ উভয় পক্ষের সাথে কথা বলে পাকশিমুল ইউনিয়ন পরিষদে বিরোধ নিষ্পত্তির জন্য আগামী শনিবার দিন ধার্য্য করেছিলেন।সরাইল থানার অফিসার্স ইনচার্জ ওসি মোঃ মোরশেদুল আলম চৌধুরী বলেছেন, গতকাল রাত সাড়ে ১১টায় ফতেপুর গ্রামে সংঘর্ষ শুরু হলে, খবর পেয়ে সরাইল সার্কেলসহ আমি সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে উভয় পক্ষকে আইনের প্রতি শ্রদ্ধা রেখে শান্ত থাকার পরামর্শ প্রদান করি। এখন আমরা শুনতে পারলাম ফতেপুর গ্রামবাসী আবার ভোর সকাল থেকে সংঘর্ষে জড়িয়ে পড়েছে। অভিযোগ পেলে পরবর্তী পদক্ষেপ হিসেবে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে ।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।