প্রিন্ট এর তারিখঃ Mar 2, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 5, 2025 ইং
নৌবাহিনীর বিশেষ অভিযানে কয়রায় মাদক কারবার আটক

খুলনা জেলার কয়রা উপজেলায় মাদকবিরোধী অভিযানে ইয়াবা বিক্রির সময় এক ডিলারকে আটক করেছে নৌবাহিনী।
মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ১নং আমাদী ইউনিয়নের গোয়ালবাটি এলাকায় নৌবাহিনীর একটি বিশেষ টিম এ অভিযান পরিচালনায় এক ব্যক্তিকে আটক করে।
জানা গেছে, আটক ব্যক্তি খুলনা জেলার পাইকগাছা উপজেলার এসব সরদারের ছেলে আমিরুল ইসলাম (৪০) মোঃ আমিরুল ইসলাম(৪০) অভিযানের সময় তার কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
নৌবাহিনীর উপস্থিতি এবং অভিযান পরিচালনার বিষয় জানতে পেরে মাদক কারবারি আরো তিনজন সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয়।পলাতক ব্যক্তিদের সম্পর্কে এখনো পর্যন্ত কিছু জানা যায়নি।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।