প্রিন্ট এর তারিখঃ Nov 22, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 5, 2025 ইং
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সংবিধানের বিসমিল্লাহির রহমানির রহিম যুক্ত করেছিলেন।

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি:-
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সংবিধানের বিসমিল্লাহির রহমানির রহিম যুক্ত করেছিলেন। আর সংবিধানে যুক্ত থাকা আল্লাহর উপর বিশ্বাস ও আস্থা অংশটি বাদ দিয়েছে গত ১৬ বছরের স্বৈরাচারী শাসক দলটি বলে মন্তব্য করেছেন দিনাজপুর-৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা এজেডএম জাহিদ হোসেন।
আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় বাংলাহিলি সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনে উপজেলার ইমাম,মুয়াজ্জিন ও কাওমী মাদ্রাসার শিক্ষকদের সাথে নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব মন্তব্য করেন তিনি।
এসময় তিনি আরো বলেন, বাংলাদেশে ইসলাম প্রসারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অনেক অবদান রয়েছে। ৭৫ আগের বাংলাদেশকে কেউ রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়নি,জিয়াউর রহমানের শাসন আমলে সৌদি আরব প্রথম বাংলাদেশকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। যার ফলে মুসলিম রাষ্ট্র গুলোর সাথে বাংলাদেশের সম্পর্ক তৈরি হয়। আরাফাতের ময়দানে জিয়াউর রহমানের লাগানো নিম গাছটি এখন জিয়া ট্রি নামে সবার কাছে পরিচিত। তিনি অনেকবার কাবাঘর পরিষ্কার করেছেন। বাংলাদেশে ইসলামি রাষ্ট্র গঠনে তিনি অনেক ভূমিকা রেখেছেন।
এসময় হাকিমপুর উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।