প্রিন্ট এর তারিখঃ Mar 1, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 4, 2025 ইং
মাদারীপুরে নবাগত জেলা প্রশাসকের সাথে কালকিনি উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

বেলায়েত হাওলাদার
মাদারীপুরে নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আফসানা বিলকিসের সাথে কালকিনি উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রশাসক আফসানা বিলকিস উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে পরিচিত হন এবং প্রশাসনিক কার্যক্রম, সেবার মানোন্নয়ন ও উন্নয়নমূলক কর্মকাণ্ড বিষয়ে মতবিনিময় করেন।
এসময় তিনি বলেন, “জনসেবাই আমাদের মূল লক্ষ্য। জনগণের সমস্যা দ্রুত সমাধান ও সেবা প্রদানে প্রশাসনের সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে।”
সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উপজেলা সহকারী কমিশনার (ভূমি), বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।