প্রিন্ট এর তারিখঃ Mar 2, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 4, 2025 ইং
ধানের জমিতে জহুরুল নামে এক ব্যাক্তি খুন

সেলিম হোসেন
আজ মঙ্গলবার বগুড়া সদরের নূনগোলা ইউনিয়ন তালুকদার পাড়া গ্রামের মোঃ জহুরুল ইসলাম ( ৪৫ ) পিতা মোঃ মোখলেছার মল্লিক গ্রাম মালিগাছা, পাইকড়, কাহালু, বগুড়া কে বা কাহারা গত রাতে তাকে নিশংস ভাবে হত্যা করেছে। সকালে স্হানীয় লোকজন তার বাড়ির অদূরে ধানের জমিতে লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়, পরে সদর থানা ওসি মোঃ হাসান বসির সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনা স্হানে আসেন এবং লাশ ময়না তদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে পাঠানো হয়।
স্হানীয় লোকজন জানান নিহত জহুরুল ইসলাম তিনি পারিবারিক ভাবে মামাতো বোনকে বিয়ে করে তালুকদার পাড়া মামা শাহিনুরের বাড়িতে বসবাস করতেন এবং তিনি পেশায় বেকারি ব্যবসায়ী ছিলেন তারা আরো বলেন মানুষ হিসেবে সে খুবই ভালো ছিলো।
কিন্তু হত্যার মূল কারণ এখনো জানা যায় নি। তবে পুলিশ বলছে তদন্তের মাধ্যমে জানা যাবে হত্যার আসল রহস্য এবং কি কারণে তাকে হত্যা করা হয়েছে।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।