
আনোয়ারুল ইসলাম,
ফুলবাড়ী প্রতিনিধি(কুড়িগ্রাম)
ফুলবাড়ীতে জামায়াতে ইসলামীর নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত, হিন্দু সদস্যসহ ত্রিশের অধিক জামায়াতে যোগদান।
কুড়িগ্রামের ফুলবাড়ীতে আজ ৩ই নভেম্বর ২০২৫ বাংলাদেশ জামায়াতে ইসলামী নাওডাঙ্গা ইউনিয়ন শাখার নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার রাতে নাওডাঙ্গা ইউনিয়নের ৮ নং ওয়ার্ড ( কুরুষা ফেরুষা) এলাকায় ইউনিয়ন জামায়াতের আয়োজনে এক নির্বাচনী আলোচনা সভা ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত কুড়িগ্রাম ২৬/২ সংসদ সদস্য প্রার্থী এডভোকেট ইয়াছিন আলী সরকার।
আরো উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা মো: আব্দুর রহমান ,কুড়িগ্রাম জেলা সুরা সদস্য রফিকুল ইসলাম মাস্টার,নাওডাঙ্গা ইউনিয়ন জামায়াতের সভাপতি মো: শামসুল হুদা বাবুল মাস্টার, নাওডাঙ্গা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি হাফেজ জাহেদুল ইসলাম প্রমুখ।
আলোচনা সভায় ৮ নং ওয়ার্ডের আজিজুল ইসলাম,গোবিন্দ চন্দ্রসহ ৩০ জনের অধিক জামায়াতে ইসলামী তে যোগ দান করলে এডভোকেট ইয়াছিন আলীসহ বাকি নেতাকর্মীরা ফুলের মালাদিয়ে তাদের বরণ করে নেয়।
আলোচনা সভায় জেলা সুরা সদস্য রফিকুল ইসলাম মাস্টার বলেন, বিগত নির্বাচনে জামায়াতের সাথে বিএনপি যোগ দান না করলে বিএনপি কখনো ক্ষমতায় আসতে পারতো না।আর আওয়ামিলীগ বিগত পনেরো বছর কি করছে তা জনগন বুঝতে পেরেছে।
ফ্যাসিস্ট সরকার পালানোর পর বিএনপি দেশের বিভিন্ন জায়গায় যে চাঁদাবাজি,দখলদারি শুরু করেছে তা জনগন ভালোভাবে বুঝতে পারছে। জামায়াতে ইসলামী কখনোই বিএনপির মতো কোনো অনৈতিক কর্মকান্ডে জড়িত ছিলেনা এবং ভবিষ্যতে ও থাকবে না।
সদ্য জামায়াতে যোগ দেওয়া গোবিন্দ চন্দ্র বলেন,জামায়াতে ইসলামি কে কোনো দিন চাঁদাবাজি বা কোনো খারাপ কাজে জরিত হতে দেখি নাই।সবাই কে ক্ষমতায় দেখেছি, একবার জামায়াতে ইসলামীর শাসন দেখতে চাই।
কুড়িগ্রাম ২৬/২ সংসদ সদস্য প্রার্থী এডভোকেট ইয়াছিন আলী সরকার বলেন,বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে কারো দোকানপাট, জায়গা-জমি, হাট-বাজর দখল করে নিবেনা। সবার জন্য সমান অধিকার নিশ্চিত করবে।কুড়িগ্রাম জেলায় কোনো চাঁদাবাজি করতে দিবে না।
তিনি আরো বলেন, কুড়িগ্রামের জনগন যদি তাকে এমপি হিসাবে সুযোগ করে দেয় তাহলে তিনি সকল উন্নয়ন মূলক কর্মকান্ড করবেন।সেই সাথে ফুলবাড়ী উপজেলায় তিনি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তুলবেন। এখানে শিক্ষিত, অর্ধ শিক্ষিত যুবকদের প্রশিক্ষনের ব্যবস্থা করে বিদেশে পাঠাবেন। বিধবা ভাতা, বয়স্কভাতাসহ সকল সরকারি অনুদান সবার মাঝে সুষ্ঠুভাবে বিতরণ করবেন।
এছাড়াও হিন্দুধর্মালম্বীদের উদ্দেশ্যে বলেন,বাংলাদেশে সকল ধর্মের লোকদের সমান অধিকারের চোখে দেখবেন। বিশেষ করে নাওডাঙ্গা ইউনিয়নের সকল হিন্দুধর্মের ভাইও বোনদের কে সকল নৈতিক কাজের সুযোগ করে দিবেন। কারো প্রতি কোনো বৈষম্য করবেন না।সর্বশেষে তিনি সকলের কাছে দাঁড়িপাল্লা প্রতিকে ভোট চেয়ে মতবিনিময় সভার সমাপ্তি ঘোষনা করেন।