প্রিন্ট এর তারিখঃ Mar 3, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 3, 2025 ইং
সাংবাদিক সংগঠন বিএমএসএফ'র সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হলেন ফৌজি হাসান খান রিকু

ফৌজি হাসান খান রিকু
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম-বিএমএসএফের ১০ম জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন ফৌজি হাসান খান রিকু। এর আগের কমিটিতে তিনি একই পদে সংগঠনের দায়িত্ব পালন করেছেন।গণমাধ্যম ও মানবাধিকার কর্মী ফৌজি হাসান খান বিএমএসএফ'র সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় সংগঠনের সকল পর্যায়ের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে অভিনন্দন জানিয়েছেন। পেশাগত মর্যাদা রক্ষা ও পেশার মানোন্নয়ন হবে বলে প্রত্যাশা করেন তারা।নতুন নেতৃত্বের মাধ্যমে বিএমএসএফের অগ্রযাত্রা অতীতের চেয়ে আরও গতিশীল করতে সকলের দোয়া আন্তরিক সহযোগিতা ও দায়িত্বশীল অংশগ্রহণ আশা করে সারা দেশে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ, পেশাগত মর্যাদা রক্ষা ও পেশার মানোন্নয়ন করার লক্ষ্যে সকল গণমাধ্যম কর্মীদের বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম-(বিএমএসএফ) এর সাথে থাকার আহবান জানান এই সংগঠক।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।