প্রিন্ট এর তারিখঃ Jun 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 3, 2025 ইং
কাজিপুরে সেলিম রেজার পক্ষে নারীদের সরব উপস্থিতি

কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সফল সভাপতি ও সিরাজগঞ্জ-১ (কাজিপুর + আংশিক সদর) আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী জননন্দিত নেতা জনাব সেলিম রেজার পক্ষে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচিতে ব্যাপক সাড়া মিলছে। বিশেষ করে নারীদের উপস্থিতি এখন কাজিপুরের রাজনীতিতে নতুন দিগন্ত উন্মোচন করেছে।
তারেক রহমানের প্রণীত আগামীর বাংলাদেশ বিনির্মাণে ৩১ দফা কর্মসূচির প্রচারণায় অংশ নিতে নারী ও পুরুষ ভোটারদের ভিড় বাড়ছে দিন দিন। স্থানীয়রা বলছেন, কাজিপুরের রাজনৈতিক ইতিহাসে এত নারী কখনো কোনো কর্মসূচিতে একসঙ্গে অংশ নেয়নি।
নারীরা বলছেন, যারা এতদিন আমাদের শাসন করেছে তারা কখনো আমাদের নিয়ে ভাবেনি। কিন্তু সেলিম ভাই আমাদের সাহস যুগিয়েছেন, আমাদের কথা শুনেছেন, আমাদের পাশে দাঁড়িয়েছেন। তাঁকে বিশ্বাস করা যায়।
বয়োজ্যেষ্ঠা নারীরা আরও বলেন, সেলিম রেজা তাঁর পিতা মরহুম আফজাল হোসেন সরকারের মতই জনদরদী। তিনি মানুষের কল্যাণে কাজ করতে চান।আমরা সেলিম রেজাকেই আগামীতে আমাদের অভিভাবক হিসেবে দেখতে চায়।
সেলিম রেজা নারীদের নিয়ে তাঁর দৃষ্টিভঙ্গি তুলে ধরে বলেন,
আমি বিশ্বাস করি, নারীরা যদি সুযোগ পায়, তারা দেশের উন্নয়নে সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারে। আমি নির্বাচিত হলে কাজিপুরে নারীদের জন্য স্থানীয় পর্যায়ে কর্মসংস্থানের সুযোগ তৈরি করব — যেন তারা নিজের পায়ে দাঁড়াতে পারে, পরিবারে ও সমাজে মর্যাদার সঙ্গে বাঁচতে পারে। নারীরা আর পিছিয়ে থাকবে না, তারা হবে আগামীর বাংলাদেশের নেতৃত্বের অংশ।
উল্লেখ্য, কাজিপুরে মোট ভোটারদের অর্ধেকেরও বেশি নারী ভোটার। ফলে আসন্ন নির্বাচনে তাদের ভূমিকা ফলাফল নির্ধারণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে বলে
রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত। একজন বিশ্লেষক বলেন, ৫৪ বছরের কাজিপুরের ইতিহাসে নারীদের এমন সরব উপস্থিতি আগে দেখা যায়নি। নারী ভোটাররাই এবার নির্বাচনের মূল ফ্যাক্টর হয়ে উঠবে।
বিএনপির মহিলা দলের সভানেত্রী বেবি বলেন,
সেলিম সাহেবের নেতৃত্বে আমরা নারীরা নতুন করে আত্মবিশ্বাস ফিরে পেয়েছি। তিনি শুধু একজন রাজনৈতিক নেতা নন, নারীর ক্ষমতায়নে একজন আন্তরিক বন্ধু। তাঁর পরিকল্পনায় কাজিপুরের নারীরা কর্মসংস্থানের সুযোগ পাবে, স্বাবলম্বী হবে — এটাই আমাদের সবচেয়ে বড় প্রেরণা।
রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, জামায়াতের রক্ষণশীল অবস্থানের কারণে নারী ভোটাররা তাদের দিকে না ঝুঁকে বরং সেলিম রেজার দিকেই বেশি আস্থা রাখছেন। ফলে কাজিপুরের নির্বাচনী মাঠে নারী ভোটাররাই এবার হতে পারেন চূড়ান্ত টার্নিং পয়েন্ট।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।