প্রিন্ট এর তারিখঃ Nov 22, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 3, 2025 ইং
নির্ধারিত নয় এমন যান চলাচলে কঠোর অবস্থান পুলিশের

মহিউদ্দিন জুয়েল জনতার খবর প্রতিনিধি।
“একটি দুর্ঘটনা সারাজীবনের কান্না।”
“আইন মেনে চালাবো গাড়ি, নিরাপদে ফিরবো বাড়ি।”
দুর্ঘটনা এড়াতে সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কে নিষিদ্ধ যানবাহন চলাচলে কঠোর হচ্ছে হাইওয়ে পুলিশ।অবৈধ ইঞ্জিন বিহীন পরিবহনের উপর নেওয়া হচ্ছে পদক্ষেপ। সামাজিক ভারসাম্য রক্ষার্থে আর শব্দদূষণ নিয়ন্ত্রণের জন্য নেওয়া হচ্ছে এ পদক্ষেপ।
“একটি বিশেষ ঘোষণা, একটি বিশেষ ঘোষণা”— এই স্লোগানকে সামনে রেখে সিলেট–সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে অবৈধ ও অননুমোদিত যানবাহন চলাচল বন্ধে বিশেষ নির্দেশনা জারি করেছে জগন্নাথপুর হাইওয়ে থানা পুলিশ।
জানা গেছে, সাম্প্রতিক সময়ে সিলেট–সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে ব্যাটারিচালিত রিকশা, রেজিস্ট্রেশনবিহীন সিএনজি (অটোরিকশা) ও ফিটনেসবিহীন যানবাহনের চলাচল বেড়ে যাওয়ায় দুর্ঘটনার আশঙ্কা ও প্রাণহানির সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এ পরিস্থিতিতে মহাসড়কের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় উদ্যোগ নিয়েছে হাইওয়ে পুলিশ।
ঘোষণায় বলা হয়, এখন থেকে মহাসড়কে এসব অননুমোদিত যানবাহন চলাচল কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। নির্দেশনা অমান্য করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি, মহাসড়কে যানবাহন চালানোর জন্য বৈধ রেজিস্ট্রেশন, ফিটনেস ও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকা বাধ্যতামূলক করা হয়েছে।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।