প্রিন্ট এর তারিখঃ Nov 24, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 3, 2025 ইং
রাতের আঁধারে অবৈধভাবে চলছে বালু চুরির উৎসব

১। ০২/১১/২০২৫ তারিখ রবিবার"বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০" এর আওতায় জেলা প্রশাসন, সুনামগঞ্জ কর্তৃক তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব প্রদান করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ সোয়াদ সাত্তার চৌধুরী। মোবাইল কোর্টে সার্বিক সহায়তা করেন তাহিরপুর থানার পুলিশ ও নৌপুলিশের সদস্যবৃন্দ।
অভিযান চলাকালীন নদীর পাড় কাটা বা এরূপ কোনো অপরাধমূলক কার্যক্রম ঘটতে দেখা যায়নি।
২। অদ্য ০২/১১/২০২৫ তারিখ রবিবার "বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০" এর আওতায় জেলা প্রশাসন, সুনামগঞ্জ কর্তৃক তাহিরপুর উপজেলার যাদুকাটা নদীতে যৌথ অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব প্রদান করেন সহকারী কমিশনার( ভূমি), ধর্মপাশা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব সঞ্জয় ঘোষ। মোবাইল কোর্টে সার্বিক সহায়তা করেন বিজিবি, তাহিরপুর থানা, বাধাঘাট পুলিশসহ নৌপুলিশের সদস্যবৃন্দ।
অভিযানকালে অবৈধভাবে বালু উত্তোলন করায় লাউড়ের গড় থেকে ০২ জন ধৃত হয়। ০১ জনকে ( মালিকশ্রেণি) ৬০ দিন এবং অপরজনকে ৩০দিন বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। অপরদিকে জামালের চর থেকে ১ টি স্টিলের নৌকা এবং লাউড়ের গড় থেকে ২টি স্টিলের বালুভর্তি নৌকা জব্দ করা হয়।
জেলা প্রশাসন, সুনামগঞ্জ ও উপজেলা প্রশাসন, তাহিরপুর এর নেতৃত্বে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।