প্রিন্ট এর তারিখঃ Nov 25, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 3, 2025 ইং
দৌলতপুরে সরকারি সার বেশি দামে বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা

দৌলতপুর উপজেলা (মানিকগঞ্জ) প্রতিনিধি:
সরকারি ভর্তুকিমূল্যের সার বেশি দামে বিক্রির অভিযোগে মানিকগঞ্জের দৌলতপুর বাজারে দুই ব্যবসায়ীকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রবিবার (২ নভেম্বর ) বিকেলে অভিযান পরিচালনা করেন দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহসানুল আলম।
সার ব্যবস্থাপনা ও মনিটরিং কার্যক্রম এর অংশ হিসেবে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানে উপজেলা কৃষি অফিসের প্রতিনিধিগন উপস্থিত ছিলেন।
অভিযান পরিচালনাকালে মেসার্স এনায়েত ট্রেডার্স ও দিপু ট্রেডার্স নামের প্রতিষ্ঠানকে দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন না করা,যথাযথ নথি সংরক্ষণ না করা,সার মজুদ করা ও বেশি দামে সার বিক্রি করায় দায়ে এ জরিমানা করা হয়।
এসময় কৃষি অফিস সূত্র জানা যায়, দুটি প্রতিষ্ঠানে অনিয়মের সাথে জড়িত থাকায় জরিমানা করা হয়েছে। ব্যবসায়ীদের সরকার নির্ধারিত নিয়ম মেনে সার বিক্রির নির্দেশনা দেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।