প্রিন্ট এর তারিখঃ Nov 22, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 3, 2025 ইং
প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন করার লক্ষ্যে মতবিনিময় সভা

মধ্যনগর, সুনামগঞ্জ প্রতিনিধি
মো হানিফ মিয়া
সুনামগঞ্জে প্রাথমিক গণশিক্ষা উপদেষ্টা ডক্টর বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, প্রাথমিক শিক্ষা ব্যবস্থার মধ্যে যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যা গুলোকে চিহ্নিত করে আমরা কাজ শুরু করেছি।
যারা ভবিষ্যতে দেশের সরকার হিসেবে আসবেন তারা যদি ওই ধারাবাহিকভাবে কাজ করে তাহলে পাঁচ বছরের মধ্যে পাইমারি স্কুল গুলোর চেহারা বদলে যাবে।
আজ রোববার দুপুর দুইটার দিকে সুনামগঞ্জে প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউটে শিক্ষকদের নিয়ে জেলার শিক্ষার মান উন্নয়ন করার জন্য মত বিনিময় সভার আয়োজন করা হয়।
নির্বাচনের পাশাপাশি সকল শিক্ষা দিদিদের হাতে নতুন বই তুলে দেওয়া সম্ভব কিনা সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলে, নতুন বছরের নতুন বই চাপা হয়ে গেছে ইতিমধ্যে গুদামে বই আস্তে শুরু করেছে। নির্বাচনের আগে সকল শিক্ষা দিদিদের হাতে নতুন বই পৌঁছে যাবে।
এসময় উপস্থিত ছিলেন এ সময়ে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক এ কে এম মোহাম্মদ শামসুল আহসান, সিলেট বিভাগের প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ নুরুল ইসলাম, সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক সমর কুমার পাল, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহন লাল দাস প্রমূখ। পরের জেলা শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসনের আয়োজনে মেধাবৃত্তি পুরস্কার বিতরণে অনুষ্ঠানে যোগদেন প্রাথমিক গণশিক্ষা উপদেষ্টা ডক্টর বিধান রঞ্জন রায় পোদ্দার।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।