প্রিন্ট এর তারিখঃ Mar 3, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 2, 2025 ইং
জামালপুরে সাধারণ মানুষ ও পরিক্ষার্থীদের পাশে দাড়িয়েছে ছাত্রদলের নেতা-কর্মীরা

শফিকুল ইসলাম
জামালপুরে ব্যাটারিচালিত অটোরিক্সার লাইসেন্সের নবায়ন ফি কমানো, নতুন করে লাইসেন্স প্রদান না করা, লাইসেন্সবিহীন গাড়ী চলাচল বন্ধসহ ৫ দফা দাবীতে অটোরিক্সা চালকদের ধর্মঘট চলছে। এমন অবস্থায় দুর্ভোগ পোহাচ্ছে সাধারণ মানুষ ও অর্নাস ২য় বর্ষের পরিক্ষার্থীরা। এ অবস্থায় সাধারণ মানুষ ও পরিক্ষার্থীদের পাশে দাড়িয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সরকারি আশেক মাহমুদ কলেজ শাখা।রবিবার (০২ নভেম্বর) সকাল থেকে সরাসরি আশেক মাহমুদ কলেজ ছাত্রদলের আহবায়ক সরোয়ার হোসেন স্বপন ও সদস্য সচিব শাহারিয়া বাইজিদ এর নেতৃত্বে প্রায় অর্থ শতাধিক মোটরসাইকেল ও বাইজিদের ব্যক্তিগত উদ্যোগে একটি পিক-আপ দিয়ে শহরের আশেক মাহমুদ কলেজ থেকে পাঁচ রাস্তা, বিজয় চত্বর, গেটপার, মহিলা কলেজ, জামালপুর জেনারেল হাসপাতালসহ বিভিন্ন স্থানে পরিক্ষার্থী ও পথচারীদের পৌঁছে দেওয়া হয়। এ সময় আশেক মাহমুদ কলেজ ছাত্রদলের নেতাকর্মীদের পাশাপাশি বিভিন্ন সেচ্ছাসেবীরাও মোটরসাইকেল দিয়ে পথচারীদের গন্তব্যে পৌঁচ্ছে দিয়েছে।সরকারি আশেক মাহমুদ কলেজ ছাত্রদলের আহবায়ক সরোয়ার হোসেন স্বপন বলেন, সাধারণ মানুষ ও পরিক্ষার্থীদের দুর্ভোগ কমাতে আমার সকাল থেকে কাজ করছি। এতে করে জনগণের ভোগান্তি কিছুটা কমেছে। আগামীতেও ছাত্রদল মানুষের পাশে থেকে কাজ করবে।আশেক মাহমুদ কলেজ ছাত্রদলের সদস্য সচিব শাহারিয়া বাইজিদ বলেন, বাংলাদেশের ইতিহাসে যেকোনো আন্দোলন, সংগ্রাম, প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি সকল ধরনের পরিবেশে ছাত্রদল জনগণের জন্য কাজ করে। তারই ধারাবাহিকতায় আমার যখন কাল শুনতে পারি আজ অটোরিকশা চলবে না। তাই আমরা কলেজ ছাত্রদলের পক্ষ থেকে প্রায় ৫৫ টা মোটরসাইকেল দিয়ে দিয়ে প্রায় ১ হাজার সাধারণ মানুষ ও পরিক্ষার্থীদের তাদের গন্তব্যে পৌঁছে দিয়েছি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সরকারি আশেক মাহমুদ কলেজ শাখা সকল প্রতিকূল পরিবেশে মানুষের জন্য কাজ করতে প্রস্তুত।স্বেচ্ছাসেবী আফরিন জান্নাত আখি বলেন, আজ অটোরিকশা চালকরা ধর্মঘটের ডাক দিয়েছে এটা কাল রাতে শুনেই আমরা বিভিন্ন ফেসবুক গ্রুপে পোস্ট করে দিয়েছি। এতে অনেক মোটরসাইকেল চালক আমাদের ডাকে সারা দিয়ে সাধারণ পথচারী ও শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে। এতে করে অনেক মানুষকে সেবা দিতে সক্ষম হয়েছি।ছাত্রদলের এমন উদ্যোগ প্রশংসা কেড়েছে পরিক্ষার্থী ও সকল শ্রেণীর মানুষের।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।