প্রিন্ট এর তারিখঃ Jun 15, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 2, 2025 ইং
শরৎ শেষে এলো বর্ষা, নিয়ামতপুরে পানিতে পড়ে এক ব্যক্তির মৃত্যু

আবু সায়েম
শরৎের শেষে এসে নওগাঁর নিয়ামতপুরে দেখা দিয়েছে অপ্রত্যাশিত বর্ষা। লাগাতার বৃষ্টি ও ঠান্ডা আবহাওয়ায় বিপাকে পড়েছে জনজীবন। এরই মধ্যে শনিবার সকালে ঘটে গেছে এক মর্মান্তিক দুর্ঘটনা—পানিতে পড়ে মারা গেছেন এক ব্যক্তি।
নিহত ব্যক্তির নাম সুজন কর্মকার (৪৫)। তিনি নিয়ামতপুর উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের চান্দইল কামার পাড়া গ্রামের বাসিন্দা। পারিবারিক সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে এ্যাজমা (হাঁপানি) রোগে ভুগছিলেন।
শনিবার সকালে তিনি স্থানীয় মাস্তান মোড় এলাকায় মাছ ধরতে গিয়েছিলেন। ঠান্ডা ও বৃষ্টির পানিতে শরীর কাঁপতে শুরু করলে হঠাৎ অসুস্থ হয়ে পানিতে পড়ে যান। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। কিছুক্ষণ পরই তার মৃত্যু হয় বলে পরিবার নিশ্চিত করেছে।
ঘটনার সত্যতা যাচাই করতে দৈনিক জনতার খবরের নিয়ামতপুর প্রতিনিধি নিহতের বাড়িতে গিয়ে পরিবারের সদস্য ও স্থানীয়দের সঙ্গে কথা বলেন। সবাই এ ঘটনাটির সত্যতা নিশ্চিত করেন।
নিহত সুজন কর্মকারের পরিবারে রয়েছেন এক ছেলে ও এক মেয়ে। তার আকস্মিক মৃত্যুতে এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।
এদিকে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেখা দিয়ে শিশু বয়স্কদের চিকিৎসা নেওয়ার ভীর। বিশেষত্ব ঠান্ডা জনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বেশী। বহির বিভাগে রোগীদের চাপ বেড়েছে।
স্থানীয়রা জানান, শরৎের শেষপ্রান্তে এসে এই বৃষ্টি ও ঠান্ডা আবহাওয়ায় নিয়ামতপুরে অনেকেই সর্দি-কাশি ও শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হচ্ছেন।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।