প্রিন্ট এর তারিখঃ Jun 17, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 2, 2025 ইং
ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের তিন নেতা গ্রেপ্তার
জুনাঈদ আল হাবিব
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার রাতে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তাররা হলেন—উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি নূর হামিম রুশো, পৌর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মারুফ আহমেদ, এবং সাংগঠনিক সম্পাদক আলিফ জাহান পার্থ।
শনিবার (১ নভেম্বর) সকালে পুলিশ তাদের আদালতে সোপর্দ করে। পরে আদালত তাদের জেল হাজতে প্রেরণ করেন।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান জানান, “গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।