প্রিন্ট এর তারিখঃ Mar 1, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 2, 2025 ইং
ভূরুঙ্গামারীতে আল্লাহর ঘর মসজিদ নির্মাণ কাজে সাহায্যের আবেদন

আব্দুল ওয়াহাব
ভূরুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়নে দঃবলদিয়া, রাঙ্গালীর কুটি ব্যাপারীটারী জামে মসজিদের দ্বিতলা ভবনের ভিওি প্রস্তর স্থাপন করা হয়েছে।ব্যাপারিটারী জামে মসজিদটি ভারতের সীমান্তে অবস্থিত। মসজিদটিতে পাকিস্তান আমল থেকে মুসল্লীরা নামাজ আদায় করে আসছে। ব্যাপারিটারী জামে মসজিদের সভাপতি বলেন আমাদের মসজিদের যা ক্যাশ ছিল তা দিয়ে ফাউন্ডেশনের কাজ শেষ করেছি, এখন আমরা টাকার অভাবে কাজ করতে পারছি না। মসজিদটি আমাদের গ্রামের সব চেয়ে বড় মসজিদ। কিন্তু সমাজে বেশি ভাগ মানুষ দিন মজুর, তাদের পক্ষে মসজিদটি নির্মাণ করা সম্ভব হচ্ছে না। মুসল্লিরা বলেন মসজিদটি নির্মাণ কাজ করতে না পারায় আমরা নামাজ আদায় করতে পারছি না, তাই আল্লাহর ঘর মসজিদটি নির্মাণ কাজে দেশ বাসি সকলের কাছে আর্থিক সহযোগিতার জন্য আকুল আবেদন করেন । মুসল্লিরা বলেন আপনাদের সহযোগিতায় মসজিদটি নির্মাণ হলে মুসল্লীরা এক সাথে নামাজ আদায় করতে পারবেন ও ইসলামি সংস্কৃতির বিকশিত হবে। ব্যাপারীটারি জামে মসজিদের মুসল্লীরা দেশবাসি, সংস্থা ও প্রবাসী সকলের কাছে দোয়া এবং সার্বিক সহযোগিতা কামনা করছেন। আপনাদের সহযোগিতায় আল্লাহর ঘর মসজিদটি নির্মাণ হলে ইসলামি সংস্কৃতি বিকশিত হবে।মসজিদটি নির্মাণ কাজে সহযোগিতার জন্য যোগাযোগ মোবা নং 01755471336 নগত, বিকাশ, imo, WhatsApp.
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।