প্রিন্ট এর তারিখঃ Mar 3, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 1, 2025 ইং
বুড়িমারী ইউনিয়ন যুবদলের ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

হাসিবুল
জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়ন যুবদলের আয়োজনে ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
১অক্টোবর শনিবার উক্ত মেডিকেল ক্যাম্প উদ্বোধন করবেন বুড়িমারী ইউনিয়ন বিএনপি' র সাধারণ সম্পাদক এ এস এম নিয়াজ নাহিদ।
এসময় উপস্থিত ছিলেন পাটগ্রাম উপজেলা যুবদলের আহবায়ক রাবিউল ইসলাম, সদস্য সচিব জাকির হোসেন সুমন,যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান রাশেদ, বুড়িমারী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আয়নাল হক,সিনিয়র সহ-সভাপতি ফরিদুল ইসলাম মোনা,সাংগঠনিক সম্পাদক জাহিদ জুয়েল প্রমুখ।
এসময় পাটগ্রাম উপজেলা যুবদলের আহবায়ক রাবিউল ইসলাম বলেন যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পাটগ্রাম হাতীবান্ধা আসেন ধানের শীষের মনোনীত সংসদ সদস্য পদ প্রর্থী ব্যারিস্টার হাসান রাজিব এর দিক নির্দেশনা বুড়িমারী ইউনিয়ন যুবদলের এই মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে, আমাদের এই ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।