প্রিন্ট এর তারিখঃ Mar 2, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 1, 2025 ইং
‘হৃদয়ে সৈয়দপুর’-এর মাদকবিরোধী র্যালি ও পথসভা

মোঃ রুবেল
মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে নীলফামারীর সৈয়দপুরে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘হৃদয়ে সৈয়দপুর’-এর উদ্যোগে বর্ণাঢ্য মোটরসাইকেল র্যালি, লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩১ অক্টোবর) বিকেল ৪টায় সৈয়দপুর পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে র্যালিটি শুরু হয়। পরে এটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিস্ত্রীপাড়া মোড়, গোলাহাট, পাঁচমাথা মোড় ও বাস টার্মিনাল এলাকায় পথসভায় পরিণত হয়।
র্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, সংগঠনের সদস্য ও শিক্ষার্থীরা অংশ নেন। পথসভায় বক্তারা বলেন, “মাদক একটি সামাজিক ব্যাধি—এটি শুধু ব্যক্তিকেই নয়, পরিবার ও সমাজকেও ধ্বংস করে।” তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।
এ সময় উপস্থিত ছিলেন, হৃদয়ে সৈয়দপুর সংগঠনের উপদেষ্টা এরশাদ হোসেন পাপ্পু, রেজাউল করিম রেজা, মামুন ওর রশিদ মামুন, রবিউল আউয়াল রবি, বুলবুল সরকার,ফিরোজ আলম,নুর আলম ভরসা,লিপ্টন সরকার,
প্রতিষ্ঠাতা সোহেল রানা, সভাপতি জোবায়দুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ রুবেল, উপজেলা সভাপতি মাসুদ পারভেজ, সাধারণ সম্পাদক মমিনুর রহমান প্রমুখ।
সংগঠনের প্রধান উপদেষ্টা এরশাদ হোসেন পাপ্পু বলেন, “এই ধরনের কর্মসূচির মাধ্যমে আমরা তরুণদের সচেতন করতে চাই। আমাদের লক্ষ্য—মাদকমুক্ত সৈয়দপুর গড়ে তোলা।”
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।