প্রিন্ট এর তারিখঃ Mar 4, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 1, 2025 ইং
মাদারগঞ্জে নদীতে পড়ে ৫ জনের মৃত্যু

আব্দুল্লাহ আল নোমান
মাদারগঞ্জে পানিতে ডুবে চর ভাটিয়ানি গ্রামের প্রবাসী দুদু মিয়ার মেয়ে মরিয়ম (১১), ছেলে সাঈদ (৭) ও নূর ইসলামের মেয়ে সাইবা'র (১০) মর্মান্তিক মৃত্যু হয়েছে।
নিখোঁজ রয়েছে একই এলাকার আজাদ মিয়ার মেয়ে কুলসুমসহ দুই শিশু। ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান এখনো চলছে। কাল বিকেলে শিশুরা খেলাধুলা শেষ নদীতে গোসল করতে নেমেছিল। একটা নৌকায় উঠে তারা নদীতে খেলার সময় নৌকাটা পানিতে উল্টো হয়ে ডুবে যায়।সেখানে ৬ জন শিশু ছিল।একজন ঘটনাস্থলে থেকে উঠে বাড়িতে ঘটনা জানায়,তারপর পরিবার ও এলাকাবাসী সেই সাথে মাদারগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মী, ডুবুরি ৪ জনের মৃতদেহ উদ্ধার করে।একজন কে এখনো পর্যন্ত পাওয়া যায়নি।উদ্ধার কাজ চলমান।
চার শিশুর মর্মান্তিক মৃত্যু ও একজন এখনো নিখোঁজ থাকায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।