প্রিন্ট এর তারিখঃ Mar 3, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 1, 2025 ইং
টাংগাইলের নাগরপুরে ফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত

মোঃকবির হোসেন
টাঙ্গাইলের নাগরপুরে মরহুম আব্দুর রহমান খান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে লাড়ুগ্রাম মাঠে যুব কল্যাণ সংঘের উদ্যোগে এ খেলাটির আয়োজন করা হয়। খেলায় হাজী মো. ছিদ্দিকুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোকনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপি'র সম্মানিত সদস্য মো.আতাউর রহমান খান কোকা।
খেলাটি উদ্বোধন করেন পিএস টু পিডি বি.আর.ডি.বি মো. আমিনুল ইসলাম খান। এ সময় আরো উপস্থিত ছিলেন পাকুটিয়া ইউ পি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো.সিদ্দিকুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মো.সাইফুল ইসলাম সহ বিভিন্ন ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন ।
খেলায় কলিয়া ক্রিড়া ও সমাজ কল্যাণ যুব সংঘ সাটুরিয়া নিরিবিলি যুব ইয়াং স্টার একাদশ কে ১-০ গোলে পরাজিত করে।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।