প্রিন্ট এর তারিখঃ Mar 2, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 29, 2025 ইং
সাপাহারে প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ

“কৃষিই সমৃদ্ধি” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর সাপাহারে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি প্রণোদনা বিতরণ করা হয়েছে।
চলতি অর্থবছরের রবি মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় বুধবার সকাল ১০টায় সাপাহার উপজেলা পরিষদ চত্বরে এ প্রণোদনা বিতরণের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার সেলিম আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে প্রণোদনা কর্মসূচির উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শাপলা খাতুন, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান (টকি), উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. গোলাম রাব্বানী বিআরডিবি কর্মকর্তা আলমগীর হোসেন প্রমুখ। অনুষ্ঠানে সুফলভোগী প্রান্তিক কৃষকরাও উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি রবি মৌসুমে সাপাহার উপজেলার ৭ হাজার ৫৬০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে প্রত্যেককে ১ বিঘা জমি চাষের জন্য সার ও বীজ বিনামূল্যে প্রদান করা হয়েছে।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।