প্রিন্ট এর তারিখঃ Mar 1, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 29, 2025 ইং
দৌলতপুরে সরকারি রাস্তা দখল করে বসত বাড়ি হিসেবে বসবাস করিতেছে জনগণ

মোঃ সেলিম হোসেন
সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ আমজাদ হোসেন।
সূত্র - মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার অধীনস্থ চকমিরপুর ইউনিয়ন পরিষদের আওতাভুক্ত দৌলতপুর নয়াপাড়া মোড় হইতে দৌলতপুর কালিবাড়ি পর্যন্ত রাস্তাটি আর এস নকশায় উল্লেখ থাকলেও সরজমিনে গিয়ে দেখা যায় উক্ত রাস্তাটি মাঝখানে কিছু লোকজন বাড়ি ঘর নির্মাণ করে বসবাস করছে।
রাস্তাটির বিষয়ে চকমিরপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ আমজাদ হোসেন সাহেবের সাথে যোগাযোগ করলে উনি বলেন
রাস্তাটির বিষয়ে কেউ যদি লিখিত আকারে দরখাস্ত করেন তিনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
কিন্তু যারা রাস্তাটি দখল করে রেখেছে তাহারা প্রভাবশালী তাদের বিরুদ্ধে কেউ আইনগত ব্যবস্থা নিতে সাহস পাচ্ছে না। উক্ত রাস্তাটি উদ্ধার না হলে দৌলতপুরের ভিতরে কোন কারণবশত বিদ্যুতের আগুন বা অন্যান্য আগুন লাগলে আগুন নেভানোর জন্য ফায়ার সার্ভিসের গাড়ি ঢুকিতে পারিবে না এতে সংশ্লিষ্ট গ্রামের মানুষ ক্ষতির সম্মুখীন হবেন।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।