প্রিন্ট এর তারিখঃ Mar 1, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 29, 2025 ইং
পোরশায় ট্রাক্টর চাপাইয়া স্কুল ছাত্র ১ জন নিহত

মোঃ আরিফুল হক সাহিন
নওগাঁর পোরশা উপজেলার নিতপুর কাপালীর মোড়ে মাটি ভর্তি কাঁকড়া ট্রাক্টরের চাপায় এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ জনতা ট্রাকটিতে আগুন ধরিয়ে দিয়েছে।
মঙ্গলবার দুপুরে এই দুর্ঘটনা ঘটে। নিহত স্কুল ছাত্রের নাম হাবিবুর রহমান হাবিব (৯)। হাবিব নিতপুর দিয়াড়াপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র এবং নিতপুর ইউনিয়নের গোপিনাতপুর গ্রামের সামাদ (চাক্কু) এর ছেলে।
স্থানীয়রা জানান, নিহত স্কুলছাত্র হাবিব দুপুরে টিফিন খাওয়ার জন্য বাড়ি যাচ্ছিল। এ সময় স্থানীয় একটি ইট ভাঁটাগামী দ্রুত গতির মাটি ভর্তি কাঁকড়া ট্রাক্টর তাকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়। পরে স্থানীয়রা লাশ উদ্ধার করে নিহতের বাড়িতে নিয়ে যায়।পোরশা থানা অফিসার ইনচার্জ (তদন্ত) শাহ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।