প্রিন্ট এর তারিখঃ Mar 1, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 29, 2025 ইং
টাঙ্গাইলের সখীপুরে ফুটবল খেলা দেখে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

অমিত হাসান রবিন
টাঙ্গাইলের সখীপুরে ফুটবল খেলা দেখে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নাহিদ ইসলাম (২২) নামে এক যুবক নিহত হয়েছেন।
মঙ্গলবার বিকেলে উপজেলার কামালিয়াচালা বাজার থেকে খেলা দেখে বাড়ি ফেরার সময় রতনপুর চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, নাহিদ ইসলাম মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। পথে রতনপুর চৌরাস্তা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে তিনি সড়কে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত নাহিদ ইসলাম উপজেলার হাতীবান্ধা ইউনিয়নের রতনপুর গ্রামের আব্দুল জলিল মিয়ার ছেলে।
তাঁর মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এ
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।