প্রিন্ট এর তারিখঃ Mar 2, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 29, 2025 ইং
চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষের বিভিন্ন দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন

মোঃ গোলাম জাকারিয়া
চাঁপাইনবাবগঞ্জের সর্বোচ্চ বিদ্যাপীঠ চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের বিভিন্ন অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে সাধারণ ছাত্ররা।
২৮ অক্টোবর মঙ্গলবার সকাল ১১ টায় কলেজের প্রশাসনিক ভবনের সামনে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। ছাত্ররা কলেজের বিভিন্ন সমস্যা সহ অধ্যক্ষের বিভিন্ন দুর্নীতির কথা তুলে ধরে বলেন, আর্থিক অনিয়ম, গেস্ট হাউসকে আবাসিকে পরিণত করা, কলেজ বাউন্ডীর মধ্যে গাঁজা ও মাদকের আড্ডায় পরিনত হওয়াসহ কলেজের বিভিন্ন অভিযোগ অধ্যক্ষ মহাদয় আমলে না নেওয়ায় আমরা উনার অপসরন চেয়েছি।
ছাত্ররা অধ্যক্ষের সামনে আসলে তিনি ছাত্রদের উদ্দেশ্যে বলেন, আমি মাত্র আট মাস হল কলেজে এসেছি, অধ্যক্ষের বাসভবন পরিত্যক্ত হওয়ায় আমি গেস্টহাউসে থাকতাম আজ থেকে আর থাকবো না।
আমাকে অপসরন করলে মন্ত্রণালয়ের আদেশ আনতে হবে।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।