প্রিন্ট এর তারিখঃ Mar 1, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 29, 2025 ইং
মঠবাড়িয়ার সৌদি প্রবাসী হাসপাতালের মালিকসহ তিন জনের বিরুদ্ধে মামলা

মোঃ আবুল বাশার
পিরোজপুরের মঠবাড়িয়ার বহেরাতলায় অবস্থিত বিতর্কিত সৌদি প্রবাসী হাসপাতালের মালিক মনির হোসেনসহ তিন জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে।
রোববার(২২/২৫) পিরোজপুরের বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত, মঠবাড়িয়া চৌকিতে এই মামলাটি দায়ের করেন মৃত্যুপথযাত্রী আসমা বেগমের ছেলে কলেজছাত্র মোঃ ফোরকান।
মামলায় হাসপাতালের মালিক মনির হোসেনসহ এজাহারনামীয় তিনজন ওয়ার্ড ইনচার্জ এবং অজ্ঞাতপরিচয় দুই-তিনজন নারী নার্সকে আসামি করা হয়েছে।
আদালত মামলাটি আমলে নিয়ে মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)-কে দাখিলকৃত দরখাস্তটি এজাহার হিসেবে গণ্য করে নিয়মিত মামলা রুজু করার নির্দেশ দিয়েছেন।
বাদীপক্ষের আইনজীবী এডভোকেট নিজাম উদ্দিন জাকির সোমবার রাতে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করে বলেন,
“ভুল অপারেশনের কারণে আসমা বেগমের জীবন বিপন্ন। তিনি দীর্ঘ তিন মাস ধরে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে সর্বস্বান্ত হয়ে পড়েছেন।”
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন বলেন, “আদালতের আদেশের কপি এখনো হাতে পাইনি। কপি পেলে প্রক্রিয়া শেষে আসামিদের গ্রেফতার করা হবে।”
উল্লেখ্য, সম্প্রতি সৌদি প্রবাসী হাসপাতালে একাধিক ভুল চিকিৎসার অভিযোগ উঠে আসে, যা স্থানীয়ভাবে তীব্র আলোচনার জন্ম দিয়েছে।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।