প্রিন্ট এর তারিখঃ Nov 22, 2026 ইং || প্রকাশের তারিখঃ Oct 29, 2025 ইং
গাইবান্ধায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলামের দাফন সম্পন্ন

তরু খান
গাইবান্ধা গোবিন্দগঞ্জ কাটাবাড়ী ইউনিয়নের মালেকাবাদ গ্রামের বীরমুক্তিযোদ্ধা নজরুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়।
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের মালেকাবাদ গ্রামের বাসিন্দা, ইঞ্জিনিয়ার আব্দুল হালিম কল্লোলের পিতা বীরমুক্তিযোদ্ধা মরহুম নজরুল ইসলাম (মিঠুর) রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। সোমবার দুপুরে গোবিন্দগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তামশিদ ইরাম খানের নেতৃত্বে গার্ড অব অনার প্রদান শেষে তার নিজ গ্রামে নামাযে জানাযা ও দাফন সম্পন্ন হয়েছে। এসময় গোবিন্দগঞ্জ থানার ওসি তদন্ত পবিত্র কুমার,কাটাবাড়ি ইউনিয়ন (ভূমি) সহকারী কর্মকর্তা আসাদুজ্জামান আসাদ,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহবায়ক নুরুল ইসলাম আজাদসহ বীর মুক্তিযোদ্ধা এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য বীরমুক্তিযোদ্ধা নজরুল ইসলাম মিঠু রোববার ঢাকার একটি বে-সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।
স্বত্ব © দৈনিক জনতার খবর ২০২৫ | ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।